etcnews
ঢাকাWednesday , 24 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন ড. রাহাত মাহমুদ

etcnews
June 24, 2026 10:50 am
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সচিবালয়ে কর্মরত ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (২২ জুন) প্রকাশিত ওই আদেশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অ: দা:) অধ্যাপক ড. মো. আতিকুর রহমান।

অফিস আদেশ অনুযায়ী, ড. রাহাত মাহমুদ নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে আগামী দুই বছরের জন্য জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি প্রচলিত বিধি অনুযায়ী আর্থিক ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ড. রাহাত মাহমুদ উপাচার্যের সচিবালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের অংশ হিসেবে তিনি জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সার্বিক কার্যক্রম তদারকি করবেন।

উল্লেখ্য, ড. রাহাত মাহমুদ বর্তমানে পবিপ্রবির উপাচার্যের সচিবালয়ে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জারি করা আদেশ অনুযায়ী, তিনি আগামী দুই বছরের জন্য জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।