etcnews
ঢাকাTuesday , 23 June 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির সৃজনী বিদ্যানিকেতনে দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্যকে সংবর্ধনা

etcnews
June 23, 2026 8:57 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অঙ্গপ্রতিষ্ঠান সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষের দায়িত্ব হস্তান্তর, নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহানকে সংবর্ধনা এবং বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৪টায় সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৃজনী বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক, বর্তমান অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার খান, বিদায়ী অধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস এবং প্রাক্তন শিক্ষার্থী ডা. মহিবুল্লাহ রুবেলসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে পবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “সৃজনী বিদ্যানিকেতন শুধু পটুয়াখালী নয়, দেশ-বিদেশেও সুনামের সঙ্গে পরিচিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। এই ঐতিহ্য ও অর্জনকে আরও সমৃদ্ধ করতে হবে। শিক্ষার গুণগত মান বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ, দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরো বলেন, “শিক্ষক ও কর্মচারীরা একটি প্রতিষ্ঠানের প্রাণ। তাদের ন্যায্য দাবি ও সমস্যাগুলোর দ্রুত সমাধানের মাধ্যমে একটি সুস্থ ও কর্মমুখর পরিবেশ গড়ে তোলা হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সৃজনী বিদ্যানিকেতনকে আধুনিক, মানসম্মত ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে আরও উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।”

পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, “একটি বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গঠনের প্রতীক। তাই শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সবুজায়ন ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে।”

অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বৃক্ষরোপণ কর্মসূচির র‌্যালিতে অংশ নেন এবং ক্যাম্পাসে ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উল্লেখ্য, এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, সৃজনী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-কর্মচারী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।