etcnews
ঢাকাSaturday , 9 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ট্রাক্টর চালকের

etcnews
May 9, 2026 12:54 pm
Link Copied!

শেরপুরের নকলায় বাস, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক ট্রাক্টর চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৯ মে) সকালে নকলা পৌর শহরের জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের নাম আবুল হাশেম, তিনি উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের দড়িতেঘরি এলাকার বাসিন্দা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে নকলা থেকে মালবাহী একটি মাহিন্দ্র ট্রাক্টর শেরপুরের দিকে যাচ্ছিল। জালালপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা শেরপুরগামী ‘মমতা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ট্রাক্টরটিকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় বিপরীত দিক থেকে একটি সিএনজি সামনে পড়ে গেলে বাসটি পাশ কাটাতে গিয়ে ট্রাক্টরের পেছনে ধাক্কা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে গিয়ে চালক আবুল হাশেম ঘটনাস্থলেই মারা যান।

একই সময়ে সিএনজিটির সঙ্গেও সংঘর্ষ ঘটলে তিন যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য দুজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।