etcnews
ঢাকাSaturday , 14 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

প্রেমের সম্পর্ক আড়াল করতে এনভিডিয়ার কর্মকর্তাদের মিথ্যা বলেছিলেন জেনসেন

etcnews
November 14, 2026 3:00 pm
Link Copied!

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্কের বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের বিভ্রান্ত করেছিলেন প্রতিষ্ঠানটির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। প্রতিষ্ঠানটির জেনারেল কাউন্সেল টিম টেটার ও প্রধান বিপণন কর্মকর্তা অ্যালিসন ওয়াগনফেল্ডকেও ওই সম্পর্কের প্রকৃত অবস্থা সম্পর্কে ভুল ধারণা দিয়েছিলেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। তবে গত অক্টোবর মাসে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তাদের পাঠানো পৃথক বার্তায় তিনি তাদের সঙ্গে নিজের যোগাযোগকে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক হিসেবে তুলে ধরেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দুই ব্যক্তি এবং রয়টার্সের পর্যালোচনা করা অভ্যন্তরীণ বার্তার ভিত্তিতে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।এর আগে ২০২৫ সালেও সংবাদমাধ্যমে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের যোগাযোগ নিয়ে প্রশ্ন ওঠে। তখনও তিনি বিষয়টিকে স্বাভাবিক ব্যবসায়িক সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেছিলেন। এমনকি এ বিষয়ে প্রতিবেদন প্রকাশের পর নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত কোনো মামলা করেনি এনভিডিয়া বা জেনসেন।

গত ১২ নভেম্বর এনভিডিয়ার সিইও পদ থেকে পদত্যাগ করেন জেনসেন হুয়াং। এর আগে স্ত্রীকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য এবং প্রতিষ্ঠানকে হতাশ করার দায় স্বীকার করে ক্ষমা চান তিনি।এদিকে অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ খতিয়ে দেখতে গত ১০ নভেম্বর স্বাধীন তদন্তের ঘোষণা দেয় এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আইনজীবী প্রতিষ্ঠান ওয়াচটেল, লিপটন, রোজেন অ্যান্ড কাটজকে।তবে অ্যালিস হুয়াং চীনা সরকারের হয়ে কাজ করেছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি রয়টার্স। বেইজিংও তাকে গুপ্তচর হিসেবে কাজ করার অভিযোগ অস্বীকার করেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত ৬ অক্টোবরের সর্বোচ্চ অবস্থান থেকে এনভিডিয়ার শেয়ারের দাম ৩০ শতাংশের বেশি কমেছে। এতে প্রতিষ্ঠানটির বাজারমূল্য থেকে মুছে গেছে ১ লাখ ৮০ হাজার কোটি ডলারের বেশি।

সূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।