etcnews
ঢাকাTuesday , 10 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বাল্যবিবাহ প্রতিরোধে সোচ্চার হওয়ার আহ্বান, বাগেরহাটে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠান

etcnews
November 10, 2026 8:51 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

বাল্যবিবাহের অন্ধকার থেকে আগামী প্রজন্মকে রক্ষা এবং শিক্ষার্থী ও তরুণদের সচেতন করতে বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে ‘তারুণ্যের কণ্ঠ’ শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান।
মঙ্গলবার দুপুরে বাগেরহাট সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় মিলনায়তনে জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল, বাংলাদেশ বেতার, ঢাকার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ পারভীন বিথী।
সজীব দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মাসুদুল ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
আলোচনায় বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি মেয়ের শিক্ষার পথ থামিয়ে দেওয়ার পাশাপাশি তার স্বাস্থ্য, স্বপ্ন ও স্বাবলম্বী হওয়ার সম্ভাবনাকে সংকুচিত করে। এর প্রভাব পড়ে পরিবার ও সমাজের অগ্রগতিতেও। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতন ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করে। কোথাও বাল্যবিবাহের আয়োজন হলে দ্রুত প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়ে বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান অতিথিরা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।