etcnews
ঢাকাSaturday , 14 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পিটার হাস এখন ঢাকায়

etcnews
November 14, 2026 12:03 pm
Link Copied!

যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস এখন ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার (১৩ নভেম্বর) রাত তিনটার দিকে তিনি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে ওঠেন। ১৯ নভেম্বর বিকাল পর্যন্ত তিনি বাংলাদেশে থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।বাংলাদেশে প্রায় তিন বছর দায়িত্ব পালন করে ২০২৪ সালের সেপ্টেম্বরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর নেন পিটার হাস। এর পর তিনি যুক্তরাষ্ট্রের বেসরকারি জ্বালানি প্রতিষ্ঠান অ্যাকসিলারেট এনার্জিতে যোগ দেন। বর্তমানে তিনি কোম্পানিটির বাংলাদেশ প্রধান। তিনি কৌশলগত উপদেষ্টা হিসেবে কর্মরত আছেন।পিটার হাসের ঢাকার সফর ব্যবসায়িক উদ্দেশে নাকি অন্য কোনো কারণে সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি কালবেলা।

বাংলাদেশে দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত অ্যাকসিলারেট এনার্জি। এর একটির মালিক তারা নিজে। অন্যটি সামিট গ্রুপের কাছ থেকে ভাড়া নেওয়া। এছাড়া ২০২৬ সালের শুরু থেকে এই প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার চুক্তিও রয়েছে সরকারের।যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ঘাটতি কমাতে বাংলাদেশ জ্বালানি আমদানির একটি দীর্ঘমেয়াদি চুক্তি করে। সেই চুক্তির আওতায় মার্কিন কোম্পানি অ্যাকসিলারেট এনার্জি আগামী ১৫ বছরে ধাপে ধাপে বাংলাদেশে ১ লাখ কোটি টাকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করবে।

রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই পিটার হাস বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের ওপর জোর দেন। এর অংশ হিসেবে তিনি নির্বাচন কমিশন, সুশীল সমাজ, ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিরোধী দলগুলোর সঙ্গে ধারাবাহিক বৈঠক করেন।

পিটার হাসের নানা তৎপরতাকে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে প্রায়ই কূটনীতিক হিসেবে তার আচরণ অভ্যন্তরীণ রাজনীতিতে ‘হস্তক্ষেপের শামিল’ বলে অভিযোগ তোলা হয়। অন্যদিকে, জামায়াত-বিএনপিসহ বিরোধী দলগুলোর কাছে তিনি বেশ গ্রহণযোগ্য ছিলেন।

২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পিটার হাস জানান নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়নি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।