etcnews
ঢাকাSaturday , 14 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির সিএসই বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

etcnews
November 14, 2026 6:14 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

আলোচনা অনুষ্ঠান, নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সংবর্ধনা প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারীতে সিএসই বিভাগের উদ্যোগে নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভাগটির দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখা কৃতি শিক্ষার্থীদেরও সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “সিএসই বিভাগ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের প্রথম পছন্দ এবং এখানে দেশের সেরা মেধাবীরাই পড়ার সুযোগ পায়। বিশ্ববিদ্যালয়ের চার বছর মূলত শিক্ষার্থীদের কঠোর প্রশিক্ষণের সময়। শিক্ষকদের দেওয়া অ্যাসাইনমেন্ট ও পড়াশোনার চাপ শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাদারিত্ব অর্জনে দক্ষ করে তোলে। কঠোর পরিশ্রম ও দক্ষতা অর্জনের মধ্য দিয়ে তোমরা দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে বলে আমি মনে করি। পাশাপাশি, শিক্ষার্থীদের কেবল চাকরিপ্রার্থী না হয়ে উদ্ভাবনী চিন্তার মাধ্যমে উদ্যোক্তা বা চাকরিদাতা হওয়ার আহ্বান জানান তিনি এবং এ ক্ষেত্রে সরকারি স্টার্টআপ ফান্ডিং কাজে লাগানোর পরামর্শ দেন।”

বিশেষ অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় প্রথম হওয়ার পেছনে না ছুটে নিজেদের দক্ষ ও সেরা মানুষ হতে হবে। শুধুমাত্র একটি সার্টিফিকেট বা কাগজ পাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় নয়। বিশ্ববিদ্যালয় হলো সারা বিশ্বের আবাসস্থল। পারিপার্শ্বিক অবস্থা থেকে সেরাটা গ্রহণ করে মানবসভ্যতার সেরা হতে হবে। নবীন এবং বিদায়ী উভয় শিক্ষার্থীর জন্যই সেরা হওয়ার এই চেষ্টা অব্যাহত রাখা উচিত।”

সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. আলম হোসেন, প্রভাষক এসকে. সালাউদ্দীন কবীর, শিক্ষার্থী মো. জসিম উদ্দিন, মো. নিশাতসহ প্রমুখ। অনুষ্ঠানে সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সিএসই বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।