আগামী ডিসেম্বর মাসে দলীয় কর্মসূচি সফল করতে সর্বশক্তি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলের যুব উপজেলা প্রতিনিধি সম্মেলনে তিনি নেতাকর্মীদের প্রতি এই আহ্বান জানান। বক্তব্যে তিনি বর্তমান সরকারের কঠোর সমালোচনা করে বলেন, সরকার রাষ্ট্র সংস্কারের পথ থেকে সরে গেছে এবং তাদের মধ্যে ফ্যাসিবাদের লক্ষণ দেখা যাচ্ছে। এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে যেকোনো ধরনের কারচুপি বা ইঞ্জিনিয়ারিং ঠেকাতে নেতাকর্মীদের সজাগ ও প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে জামায়াতে ইসলামী কোনো ধরনের আপস করবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

