etcnews
ঢাকাSaturday , 1 March 2025
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রুপালী ব্যাংকের রাশেদ গ্রেফতার

etcnews
March 1, 2025 5:27 am
Link Copied!

রেলওয়ে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ইলেকট্রনিক্স ডিভাইসের মাধ্যমে অসৎ উপায় অবলম্বনকারীদের সহায়তার অভিযোগে রুপালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার রাশেদুল আলমকে গ্রেফতার করেছে পুলিশ।

রাশেদুল আলম বর্তমানে রুপালী ব্যাংকের প্রধান অফিসে মোবাইল ব্যাংকিং শাখায় কর্মরত।

রাশেদের দেয়া তথ্য মতে গেন্ডারিয়া থানা পুলিশ তার সহযোগি মোস্তাফিজুর রহমানকেও গ্রেফতার করে। পরে তাদের দুজনকে আদালতে প্রেরণ করে পুলিশ।

গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসান মাসুদ বলেন, আসামীদ্বয়কে রাজধানীর দিলকুশা এলাকা থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। 

আসামীর নিকট থেকে একটি ইলেকট্রনিকস ডিভাইস উদ্ধার করা হয় এবং আসামীকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্যানুযায়ী আরেকজন আসামীকে গ্রেপ্তার করা হয়। এই আসামির নিকট থেকেও আরেকটি সেইম ডিভাইস উদ্ধার করা হয় এবং তার মোবাইল থেকে  AAAA নামে একটি whatsapp group এর সন্ধান পাওয়া যায়। যার মেম্বার সংখ্যা ৭ জন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।