etcnews
ঢাকাSaturday , 28 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে বাঁধনের বার্ষিক সাধারণ সভা, নবীনবরণ অনুষ্ঠিত

etcnews
November 28, 2026 7:29 pm
Link Copied!

‎
‎
‎পবিপ্রবি প্রতিনিধি;
‎
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’-এর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিট, বরিশাল জোনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা, নবীনবরণ, ডোনার ও সদস্য সম্মাননা এবং নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎২৮ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক, ফিশারিজ অনুষদের অধ্যাপক ড. মিজানুর রহমান এবং ভাষা ও যোগাযোগ বিভাগের সুলতানা জাহান।‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঁধন পবিপ্রবি ইউনিটের সভাপতি মো. নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. নাজমুল হক তালুকদার।
‎
‎অনুষ্ঠানের অংশ হিসেবে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা রক্তদাতা ও সংগঠনের সক্রিয় সদস্যদের সম্মাননা প্রদান করা হয়। এ সময় সংগঠনের বিগত দিনের কার্যক্রম পর্যালোচনা, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে কৃষি অনুষদের ডিন অধ্যাপক জহুরুল হক বলেন, “বাঁধন একটি মহৎ ও মানবিক সংগঠন। স্বেচ্ছায় রক্তদান শুধু একজন মানুষের জীবন বাঁচায় না, বরং মানুষের মধ্যে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ধরনের ইতিবাচক ও মানবিক উদ্যোগকে সবসময় উৎসাহিত করে।”

‎উল্লেখ্য, বাঁধন একটি স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে মুমূর্ষু রোগীদের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং স্বেচ্ছায় রক্তদানে জনসচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছে। মানবিক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে পবিপ্রবি ইউনিটের সদস্য ও স্বেচ্ছাসেবীরা ভবিষ্যতেও মানবতার সেবায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।