etcnews
ঢাকাTuesday , 17 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে ইরান ও ওমানের বৈঠক

etcnews
November 17, 2026 2:57 pm
Link Copied!

আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেছেন ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার (১৭ নভেম্বর) ওমানের রাজধানী মাসকাটে বৈঠকে বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি। খবর তাসনিম নিউজের।বৈঠকে ওমানের জাতীয় দিবস উপলক্ষে দেশটির জনগণ ও সরকারকে আগাম শুভেচ্ছা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং সব ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি।এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও মতবিনিময় করেন তারা। পাশাপাশি আঞ্চলিক সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন দুই মন্ত্রী।

বৈঠকে অভিন্ন স্বার্থ সুরক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরামর্শ ও সহযোগিতা আরও জোরদারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন তারা।এদিকে ইরানের আকাশসীমায় যুক্তরাষ্ট্রের বারবার লঙ্ঘনের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডারব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।মঙ্গলবার ভোরে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। তবে হামলা বা এতে কোনো ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র কিংবা বাহরাইনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি।

ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, তাদের যুদ্ধ ড্রোনগুলো বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীর একটি রাডারব্যবস্থা লক্ষ্য করে ‘সুনির্দিষ্ট অভিযান’ চালিয়েছে।

বাহিনীটি বলেছে, মার্কিন সামরিক ড্রোনের বারবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশের জেরেই এ হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সতর্ক করে দিয়ে আইআরজিসি জানায়, ইরানের আকাশসীমা লঙ্ঘন এবং দেশটির বিরুদ্ধে হামলা চালাতে আঞ্চলিক সামরিক ঘাঁটি ব্যবহারের বিষয়টি বিনা জবাবে পার পাবে না। এর পরিণতির জন্য মার্কিন সামরিক কমান্ডারদের দায়ী করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা।

সূত্র : তাসনিম নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।