etcnews
ঢাকাTuesday , 24 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক হলেন মাহফুজুর রহমান সবুজ

etcnews
November 24, 2026 9:09 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি:

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: মাহফুজুর রহমান সবুজ। দীর্ঘ সাড়ে ১৬ বছরের বেশি সময় একই বিভাগের উপপরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর তিনি এ পদে নিয়োগ পেলেন।

গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, নতুন দায়িত্ব পালনের জন্য বিধি অনুযায়ী তিনি আর্থিক ও অন্যান্য সুবিধা পাবেন।

২০০৩ সালের ১১ জানুয়ারি জনসংযোগ কর্মকর্তা হিসেবে পবিপ্রবিতে যোগ দেন মো: মাহফুজুর রহমান সবুজ। পরে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপপরিচালক পদে পদোন্নতি পান তিনি। বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী, উপপরিচালক পদে পদোন্নতির পাঁচ বছর পর তাঁর পরিচালক পদে পদোন্নতি পাওয়ার কথা ছিল। তবে দীর্ঘদিন পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন বলে জানা গেছে।

শিক্ষাজীবনে তিনি ১৯৮৯ সালে আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং ১৯৯১ সালে পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি পাস করেন। ১৯৯৬ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরে এমএসএস সম্পন্ন করেন। এ ছাড়া ২০০৮ সালে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।

বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন। পাশাপাশি পটুয়াখালী থেকে প্রকাশিত পাক্ষিক সাহিত্য পত্রিকা ‘সাগরকন্যা’র সম্পাদক ছিলেন। তিনি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

নতুন দায়িত্ব পালনে বিশ্ববিদ্যালয় পরিবারসহ সমাজের সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করেছেন মো: মাহফুজুর রহমান সবুজ।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।