etcnews
ঢাকাTuesday , 24 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানে স্টেডিয়াম থেকে মুছে ফেলা হচ্ছে ইমরান খানের নাম

etcnews
November 24, 2026 12:16 pm
Link Copied!

পাকিস্তানের পেশোয়ারের একটি ক্রিকেট স্টেডিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নাম সরিয়ে নেওয়া হচ্ছে। স্টেডিয়ামটির আগের নাম ‘আরবাব নিয়াজ স্টেডিয়াম’ ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রাদেশিক সরকার।সোমবার (২৩ নভেম্বর) প্রাদেশিক গভর্নর ফয়সাল করিম কুন্দি এ তথ্য জানান। তিনি বলেন, স্টেডিয়ামের নাম পরিবর্তনের প্রক্রিয়া শুরু করতে ক্রীড়া বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, স্টেডিয়ামটির নাম ইমরান খানের নামে রাখার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন আগের প্রাদেশিক সরকার। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রাদেশিক মন্ত্রিসভা এ সিদ্ধান্ত অনুমোদন করে। একই বছরের ৬ এপ্রিল স্টেডিয়ামে ইমরান খানের নামসংবলিত নতুন সাইনবোর্ডও স্থাপন করা হয়।

তবে নতুন নামকরণ নিয়ে আপত্তি ওঠে। স্টেডিয়ামটির আগের নাম ছিল আরবাব নিয়াজের নামে। তিনি খাইবার পাখতুনখোয়ার ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তার পরিবারের সদস্যরাও নাম পরিবর্তনের সিদ্ধান্তের বিরোধিতা করেন। বিষয়টি পরে পেশোয়ার হাইকোর্ট পর্যন্ত গড়ায়। ২০২৬ সালের মার্চে আদালত এ বিষয়ে প্রাদেশিক সরকারের কাছে প্রতিবেদন চান।গভর্নর কুন্দি বলেন, আরবাব নিয়াজ প্রদেশের একজন বিশিষ্ট ব্যক্তি ছিলেন এবং খেলাধুলায় তার অবদান রয়েছে। কোনো রাজনৈতিক দলের ব্যক্তির নামে সরকারি ক্রীড়া স্থাপনার নাম রাখতে চায় না সরকার।এদিকে, ২৪ নভেম্বর পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, স্টেডিয়ামটির নাম আবার আরবাব নিয়াজ স্টেডিয়াম রাখার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ পেশোয়ারে আয়োজনের কথাও জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিউন, ডন

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।