etcnews
ঢাকাTuesday , 24 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পবিপ্রবিতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘স্কিলনেট সামিট-২০২৬’

etcnews
November 24, 2026 10:28 am
Link Copied!

‎

পবিপ্রবি প্রতিনিধি :
‎
‎পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠন, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের (অ্যালামনাই) সঙ্গে বর্তমান শিক্ষার্থীদের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে দিনব্যাপী ‘স্কিলনেট সামিট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।২১ নভেম্বর (শনিবার) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স রুমে এ সামিটের আয়োজন করা হয়।

‎ সামিটে অ্যালামনাই অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউসার আহমেদ নীরব,  মীর মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবুল বাশার খান, প্রভাষক মো. মাহফুজুর রহমান, সৈয়দ আল তৌফিক, মাহফুজুর রহমান আসিফ , বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন অধ্যাপক মো. জহুরুল হক। এছাড়াও অ্যালামনাই অতিথিবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জন, ক্যারিয়ার পরিকল্পনা এবং কর্মক্ষেত্রে প্রবেশের প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
‎
‎বিশ্ববিদ্যালয় প্রক্টর আবুল বাশার খান নিজের বক্তব্যে বলেন
‎“শিল্পপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের সঙ্গে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনে পবিপ্রবি স্কিলনেট যে উদ্যোগ গ্রহণ করেছে, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীরা কর্মজীবন সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা পাওয়ার পাশাপাশি ভবিষ্যতে চাকরি ও ইন্টার্নশিপের নতুন সুযোগ তৈরি করতে পারবে। আমি আশা করি, এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেশাগত উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”
‎

‎অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি, অ্যালামনাই ও স্পনসরদের সম্মাননা স্মারক, ক্রেস্ট ও টি-শার্ট প্রদান করা হয়। সন্ধ্যা ৭টায় সমাপনী আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী এ সামিটের সমাপ্তি ঘটে।
‎/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।