এইচএসসি ও সমমানের পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফল পরিবর্তন ২৩ হাজার ১৪৫ জনের, জিপিএ-৫ পেলেন ১ হাজার ৬২০ জন
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফলে বড় পরিবর্তন এসেছে। দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ২৩ হাজার ১৪৫ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৬২০ জন। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী।
পুনর্নিরীক্ষণের ফলাফলসংক্রান্ত পরিসংখ্যান অনুযায়ী, এ বছর মোট ২ লাখ ৯১ হাজার ২১১ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেন। তাঁদের আবেদনের বিপরীতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে মোট ফল পরিবর্তনের হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৫ শতাংশ।
সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সবচেয়ে বেশি ফল পরিবর্তন হয়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডে ৮১ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী আবেদন করেন। তাঁদের ৩ লাখ ৩৫ হাজার ৮৮১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ৫ হাজার ৮৫৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬৫ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫৯২ জন।
অন্যদিকে, ফল পরিবর্তনের হারে এগিয়ে রয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ৮৭০ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ৭১ হাজার ৭৬২টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২ হাজার ৬৬৮ জনের ফল পরিবর্তন হয়েছে, যা আবেদনকারীর তুলনায় ১৪ দশমিক ১৪ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৭৪ জন এবং ফেল থেকে পাস করেছেন ৬৫৪ জন।
কুমিল্লা শিক্ষা বোর্ডে ২৫ হাজার ১৯৩ জন পরীক্ষার্থী আবেদন করেন। ৯২ হাজার ৭৭৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৮১৩ জনের ফল পরিবর্তন করা হয়েছে। ফল পরিবর্তনের হার ১১ দশমিক ১৭ শতাংশ। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১২০ জন এবং ফেল থেকে পাস করেছেন ৫০৭ জন।
রাজশাহী শিক্ষা বোর্ডে ৩১ হাজার ৩৬৪ জনের আবেদনের বিপরীতে ১ লাখ ৯ হাজার ৯৭১টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ৭৭৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ২ দশমিক ৪৭ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৫৬ জন এবং ফেল থেকে পাস করেছেন ১০৪ জন।
যশোর শিক্ষা বোর্ডে ২৬ হাজার ২৭৭ জন আবেদনকারীর ৯৭ হাজার ৬১৮টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ৭৩৬ জনের ফল পরিবর্তন করা হয়েছে। ফল পরিবর্তনের হার ৬ দশমিক ৬১ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৬৩ জন এবং ফেল থেকে পাস করেছেন ৩৫৭ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২৭ হাজার ১২৪ জন পরীক্ষার্থীর আবেদনের বিপরীতে ১ লাখ ১৭ হাজার ৭০০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করা হয়। এতে ২ হাজার ৪৩ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ৭ দশমিক ৫৩ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১০১ জন এবং ফেল থেকে পাস করেছেন ২৫৮ জন।
বরিশাল শিক্ষা বোর্ডে ১২ হাজার ২৯৩ জন আবেদনকারীর ৫৩ হাজার ৪০৯টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ৫২০ জনের ফল পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ফল পরিবর্তনের হার ৪ দশমিক ২৩ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২১ জন এবং ফেল থেকে পাস করেছেন ২১ জন।
সিলেট শিক্ষা বোর্ডে ১৪ হাজার ৪৪৩ জন পরীক্ষার্থীর ৫১ হাজার ২৪৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ২৬৭ জনের ফল পরিবর্তন করা হয়েছে। ফল পরিবর্তনের হার ৮ দশমিক ৭৭ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন এবং ফেল থেকে পাস করেছেন ২১১ জন।
দিনাজপুর শিক্ষা বোর্ডে ২৪ হাজার ৫৩১ জন আবেদনকারীর ৮৯ হাজার ৪২০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৩৫ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ৮ দশমিক ৩০ শতাংশ। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৩৪ জন এবং ফেল থেকে পাস করেছেন ৪৭৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১১ হাজার ৮৮২ জন পরীক্ষার্থীর ৪০ হাজার ৮৩০টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ১ হাজার ১২৮ জনের ফল পরিবর্তন করা হয়েছে। ফল পরিবর্তনের হার ৯ দশমিক ৪৯ শতাংশ। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৭১ জন এবং ফেল থেকে পাস করেছেন ১৪২ জন।
অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ৪৪০ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের আবেদন করেন। তাঁদের ২৬ হাজার ৮০৬টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে ২ হাজার ৩০৭ জনের ফল পরিবর্তন হয়েছে। ফল পরিবর্তনের হার ১৩ দশমিক ২৩ শতাংশ। এ বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩৮ জন। পাশাপাশি ফেল থেকে পাস করেছেন ২ হাজার ২২৪ জন।
সব মিলিয়ে পুনর্নিরীক্ষণের ফলাফলে ৫ হাজার ৫৪৮ জন পরীক্ষার্থী ফেল থেকে পাস করেছেন এবং নতুন করে জিপিএ-৫ অর্জন করেছেন ১ হাজার ৬২০ জন। ফলে পুনর্নিরীক্ষণের মাধ্যমে অনেক পরীক্ষার্থীর ফলাফলে পরিবর্তন এসেছে।

