etcnews
ঢাকাMonday , 23 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপির বৈঠক

etcnews
November 23, 2026 12:21 pm
Link Copied!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সঙ্গে দুপুর ১টায় সচিবালয়ে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ নভেম্বর) সকালে এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আজ বেলা ১টায় সচিবালয়ে এনসিপি নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে। এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামের সঙ্গে থাকবেন দলের সদস্য সচিব আখতার হোসেন এমপি এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এমপি। গতকাল এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার বলেছেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে এনসিপি। গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামীলীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।