বিনোদন রিপোর্টঃ
প্রকাশিত হলো রাজ চৌধুরী অভিনীত ওয়েব ফ্লিম ‘মায়াজাল’। শেখ হৃদয় আহমেদের রচনা ও সৌরভ ঘোষ নিলয় পরিচালিত ফিল্মটি ‘রাজ চৌধুরী’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।
ওয়েব ফিল্মটিতে রাজ চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন আলিয়া আফরিন জোহা,আজম খান, আলী মাসুদ, রেবেকা রউফ,তানজিনা সুমি ও সামিয়া সুলতানা।
ফিল্মটির গল্পে দেখানো হয়েছে একজন শিল্পপতি বাবার উগ্র, বখাটে ও মাস্তান প্রকৃতির ছেলে কুড়িয়ে পাওয়া একটি মেয়ে বাচ্চার জন্য তার জীবনটা কিভাবে পালটে দিতে পারে? এই গল্পের মাধ্যমে তা ফুটিয়ে তোলা হয়েছে।
চমৎকার গল্পের ওয়েব ফিল্মটিতে দুইটি গান রয়েছে,’বাবা’ শিরোনামের একটিতে কন্ঠ দিয়েছেন রাজ চৌধুরী নিজেই এবং
‘বিশ্বাস করো তুমি শুধু আমায়’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন রাজ চৌধুরী ও রায়া শারমিলা রাফতি।
জানতে চাইলে রাজ চৌধুরী বলেন,মায়াজাল গল্পটি অত্যন্ত চমৎকার, সব মিলিয়ে কাজটি আমার খুব স্বপ্নের একটি কাজ, চেষ্টা করেছি ভালো কিছু করার,বাকিটা দর্শক বলবে।
তিনি আরো বলেন, প্রকাশের পর থেকেই ওয়েব ফিল্মটি দারুণ সাড়া পাচ্ছি, একদিনেই প্রায় দশ হাজার মানুষের ভালোবাসা পেয়েছি। আশা করছি মায়াজাল অনেকদূর যাবে।

