etcnews
ঢাকাMonday , 16 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবির মাইক্রোবায়োলজি ক্লাবের নেতৃত্বে আব্দুর রহমান ও আবির

etcnews
November 16, 2026 9:19 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মাইক্রোবায়োলজি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘যবিপ্রবি মাইক্রোবায়োলজি ক্লাব’-এর ২০২৬-২৭ বর্ষের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ১ম বর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী আবির মাহমুদ।

কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি হিসেবে রুপক কুমার মালী, যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তর) হিসেবে মো. হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক (গবেষণা) হিসেবে খন্দকার নোশিন তাবাসসুম মৌলী এবং কোষাধ্যক্ষ হিসেবে দীপংকর হাওলাদার দায়িত্ব পেয়েছেন।

এছাড়া কমিউনিকেশন সেক্রেটারি হিসেবে আব্দুল্লাহ আল হাসিব, প্রকাশনা সম্পাদক হিসেবে নাজমুস সাদাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে এস. এম. সিফাত আরেফিন, ক্রীড়া সম্পাদক (ছাত্র) হিসেবে মো. আব্দুল্লাহ শরীফ এবং ক্রীড়া সম্পাদক (ছাত্রী) হিসেবে আনিকা তাবাসসুম নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কমিটির নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম, প্রভাষক এস এম কদর ও প্রভাষক হাসনাইন আনজুম। নির্বাচনের মাধ্যমে ক্লাবটির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।