etcnews
ঢাকাTuesday , 17 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

প্রাগে দুই ট্রেনের সংঘর্ষ

etcnews
November 17, 2026 5:04 pm
Link Copied!

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগের প্রধান রেলস্টেশনের কাছে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর, এমনকি কারও কারও অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।প্রাগের জরুরি সেবা বিভাগের মুখপাত্র কারেল কিরস জানান, সংঘর্ষে বেশ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের জীবনহানির আশঙ্কাও রয়েছে। গুরুতর আহত সবাইকে প্রাগের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।তিনি আরও জানান, দুর্ঘটনার পর দুটি ট্রেনে থাকা সব যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

চেক প্রজাতন্ত্রের পরিবহনমন্ত্রী ইভান বেডনারিক ঘটনাটিকে ‘অত্যন্ত গুরুতর দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, আহতদের চিকিৎসা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় অগ্রাধিকার। উদ্ধারকাজে অংশ নেওয়া জরুরি সেবা কর্মীদেরও ধন্যবাদ জানান তিনি।এদিকে দুর্ঘটনার কারণ ও পরিস্থিতি তদন্ত করছে দেশটির রেলওয়ে পরিদর্শক সংস্থা।দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এতে কয়েক ঘণ্টা পর্যন্ত রেল পরিষেবায় বিঘ্ন ঘটছে এবং কয়েক ডজন ট্রেনের সময়সূচি প্রভাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।