etcnews
ঢাকাMonday , 16 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র

etcnews
November 16, 2026 10:43 am
Link Copied!

ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরি পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস রুজভেল্ট নামের এই রণতরি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস ও ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর সাংবাদিক বারাক রাভিদ। তিনি এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।এর মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরির সংখ্যা দাঁড়াল তিনটিতে। বর্তমানে ওই অঞ্চলে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ ও ইউএসএস জর্জ ওয়াশিংটনও অবস্থান করছে। এ ছাড়া সেখানে রয়েছে ইউএসএস বক্সার উভচর যুদ্ধজাহাজ বহর।মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি এখন বেশ বড়। সেখানে ২০ হাজারের বেশি নাবিক ও মেরিন সেনা এবং শত শত উড়োজাহাজ মোতায়েন রয়েছে। ইরানের সঙ্গে যুদ্ধ সাত মাসের বেশি সময় ধরে চলার মধ্যে এ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াল ওয়াশিংটন।

এর আগে চলতি বছরের এপ্রিলে মধ্যপ্রাচ্যে একসঙ্গে তিনটি মার্কিন বিমানবাহী রণতরি মোতায়েন করা হয়েছিল। ২০০৩ সালের পর সেটিই ছিল প্রথম ঘটনা।প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করা ইউএসএস জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে দীর্ঘদিন ধরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিংকনের জায়গায় দায়িত্ব নিতে।
সূত্র: টাইমস অব ইসরায়েল, এপি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।