etcnews
ঢাকাMonday , 16 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

জাতিসংঘকে পারমাণবিক স্থাপনা পরিদর্শন করতে দেবে না ইরান

etcnews
November 16, 2026 4:52 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হলে এবং যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলোতে জাতিসংঘের পরিদর্শকদের প্রবেশ করতে দেবে না ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এ কথা জানিয়েছেন।তিনি বলেন, ‘ইরানের শর্ত পূরণ না হওয়া এবং যুদ্ধ স্থায়ীভাবে শেষ না হওয়া পর্যন্ত আমরা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে (আইএইএ) এসব স্থাপনায় প্রবেশের অনুমতি দেব না।’এর কয়েক দিন আগে ইরানের সঙ্গে পরিদর্শন কার্যক্রম পুনরায় শুরুর বিষয়ে পদক্ষেপ নিতে তেহরানের প্রতি আহ্বান জানিয়েছিল আইএইএ। গত বছরের ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধের পর থেকে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সংস্থাটির পরিদর্শন বন্ধ রয়েছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ শুরু হয়। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। চলমান যুদ্ধেও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়েছে।গত সেপ্টেম্বরে আইএইএর পরিদর্শকরা ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছিলেন। তবে নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহানসহ বোমা হামলায় ক্ষতিগ্রস্ত অন্য স্থাপনাগুলোতে প্রবেশের অনুমতি পাননি তারা।ঘারিবাবাদি বলেন, ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে আইএইএর অনুরোধের পেছনে অন্য উদ্দেশ্য থাকতে পারে। তার দাবি, ‘সম্ভবত মার্কিন অস্ত্রের কার্যকারিতা মূল্যায়ন করতেই’ সংস্থাটি এসব স্থাপনা পরিদর্শন করতে চাইছে।

ইরানের এই অবস্থানের ফলে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক পরিদর্শন ও নজরদারি পুনরায় শুরুর প্রচেষ্টা আরও অনিশ্চয়তার মুখে পড়েছে।

সূত্র : সিবিএস নিউজ

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।