etcnews
ঢাকাSunday , 15 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলের ‘ফলস ফ্ল্যাগ’ ফাঁদে না পড়তে ফ্রান্সকে সতর্ক করল ইরান

etcnews
November 15, 2026 1:37 pm
Link Copied!

সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থায় সাইবার হামলার অভিযোগকে কেন্দ্র করে ফ্রান্সকে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তেহরানের দাবি, ইসরায়েল ‘ফলস ফ্ল্যাগ’ বা অন্যের পরিচয়ে হামলা চালিয়ে সেই দায় ইরানের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের ফাঁদে পা না দিতে প্যারিসের প্রতি আহ্বান জানিয়েছে বাহিনীটি।আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবি ফ্রান্সের অভিযোগকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দেন। তার দাবি, ইরানের বিরুদ্ধে বিদ্বেষ বাড়ানো এবং ইউরোপের সমর্থন আদায়ের উদ্দেশ্যে এসব অভিযোগ তুলছে ইসরায়েল।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মোহেবি লেখেন, ‘ইহুদিবাদী শাসকগোষ্ঠীর ফলস ফ্ল্যাগ ফাঁদ সম্পর্কে প্যারিসের সতর্ক থাকা উচিত।’ তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তু করে না আইআরজিসি।

এর আগে ফ্রান্স সরকার অভিযোগ করে, আইআরজিসির ইলেকট্রনিক যুদ্ধ ও সাইবার প্রতিরক্ষা সংস্থার সঙ্গে যুক্ত ‘শহীদ কাভেহ’ নামের একটি ইউনিট এসব হামলা চালিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, গত ১১ ও ১২ অক্টোবর রাতে দেশটির ৭০০টির বেশি খুচরা বিক্রয়কেন্দ্রের হিমায়নব্যবস্থার নিয়ন্ত্রণপ্রযুক্তি লক্ষ্য করে হামলা হয়।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি, অগ্নিকাণ্ড এবং কয়েক কোটি ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়েছে বলে দাবি করেছে প্যারিস। এ ঘটনায় ইরানের রাষ্ট্রদূতকে তলব এবং হামলায় জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে ফ্রান্স।তবে ফ্রান্সের অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে দেশের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় বিদেশি বেআইনি পদক্ষেপের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয় তেহরান।

সূত্র : আনাদোলু এজেন্সি

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।