etcnews
ঢাকাSunday , 15 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর আসিয়ানের

etcnews
November 15, 2026 5:45 pm
Link Copied!

মিয়ানমারের চলমান সংঘাত বন্ধে পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ান। একই সঙ্গে দেশটির সঙ্গে যোগাযোগ ও আলোচনার পথ খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছেন জোটের নেতারা।রোববার ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আসিয়ানের ৪৯তম শীর্ষ সম্মেলনে এ অবস্থানের কথা জানান ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। সম্মেলনে সভাপতিত্ব করেন তিনি।মার্কোস বলেন, মিয়ানমারের পরিস্থিতি মোকাবিলায় ‘গঠনমূলক ও নীতিনিষ্ঠ যোগাযোগ’ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন আসিয়ান নেতারা। পাশাপাশি দেশটিতে সহিংসতা বন্ধে জোটের পাঁচ দফা শান্তি পরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছেন তারা।

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই মিয়ানমারে সংঘাত চলছে। ওই অভ্যুত্থানের পর দেশটির সামরিক নেতৃত্বকে আসিয়ানের উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়া থেকে বিরত রাখা হয়। এবার সেই নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়েও জোটের মধ্যে আলোচনা চলছে। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।জাতিসংঘের হিসাব অনুযায়ী, মিয়ানমারের সংঘাতে এ পর্যন্ত এক লাখ মানুষের মৃত্যু হয়েছে এবং ৩৫ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

মিয়ানমারের সামরিক সরকার আসিয়ানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে। অন্যদিকে থাইল্যান্ডসহ কয়েকটি সদস্যদেশ সামরিক সরকারের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে। তবে আসিয়ানের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ও ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো শনিবার বলেছেন, মিয়ানমার নিয়ে জোটের অবস্থান শিথিল করা হবে না। পাঁচ দফা পরিকল্পনা পর্যালোচনা এবং মিয়ানমারের অংশগ্রহণ নিয়ে বিভিন্ন প্রস্তাব এখনো আলোচনায় রয়েছে।

আসিয়ানের পাঁচ দফা পরিকল্পনায় সংঘাত বন্ধ, সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সংলাপ, জোটের মধ্যস্থতা এবং মানবিক সহায়তার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।