বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনে দর্পণ-তেপান্তর পরিষদ থেকে অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাবুল হৃদয়।
নির্বাচনকে সামনে রেখে তিনি সংগঠনের সদস্যদের দোয়া, ভালোবাসা, সমর্থন ও মূল্যবান ভোট প্রত্যাশা করেছেন।
বাবুল হৃদয় বলেন, বাচসাস আমাদের সবার প্রিয় সংগঠন। সংগঠনের ঐক্য, মর্যাদা ও উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
সদস্যদের আস্থা ও সহযোগিতা পেলে সততা, নিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবেন।
আগামী ২০ নভেম্বর (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য নির্বাচনে অর্থ সম্পাদক পদে তাঁকে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করার জন্য সংগঠনের সম্মানিত সদস্যদের প্রতি বিনীত আহ্বান জানিয়েছেন তিনি।
বাবুল হৃদয় আশা প্রকাশ করেন, সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে বাচসাসের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারবেন।

