etcnews
ঢাকাWednesday , 11 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

মাটির নিচে বিশাল ‘মিসাইল সিটি’ উন্মোচন করলো ইরান

etcnews
November 11, 2026 1:36 pm
Link Copied!

নিজেদের সামরিক সক্ষমতা দেখাতে মাটির নিচে বিশাল এক নতুন ‘মিসাইল সিটি’ উন্মোচন করেছে ইরান। বুধবার (১১ নভেম্বর) এক প্রতিবেদনে ইরানের এই ভূগর্ভস্থ সামরিক স্থাপনা উন্মোচনের বিষয়টি তুলে ধরা হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।

মঙ্গলবার (১০ নভেম্বর), ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এই ভূগর্ভস্থ স্থাপনার একটি ভিডিও প্রকাশ করে। ভিডিওতে সংস্থাটির দুই শীর্ষ কর্মকর্তাকে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রে ঘেরা বিশাল এই স্থাপনাটি পরিদর্শন করতে দেখা যায়।

নতুন এই শহরটিতে ‘ফাত্তাহ-১’ ও খাইবার শেকান-এর মতো মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সাজিয়ে রাখা হয়েছে। এছাড়া সেখানে পণ্য পরিবহনের কিছু সাধারণ ট্রাকও ছিল, যেগুলোর পেছনে সুকৌশলে ক্ষেপণাস্ত্র লঞ্চার লুকিয়ে রাখা হয়।

স্থাপনাটি পরিদর্শনের সময় মেজর জেনারেল আলী আবদোল্লাহি শত্রুদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন। তিনি সতর্ক করেন, ইরানের ওপর আবারও হামলা হলে তার জবাব শুধু মধ্যপ্রাচ্যের মাঝেই সীমাবদ্ধ থাকবে না।

এর আগে ২০২৫ সালের সংঘাতে ইসরায়েলি হামলায় ইরানের অনেক সমরাস্ত্র স্থাপনা ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছিল। তবে আইআরজিসি জানিয়েছে, মাটির অনেক গভীরে অবস্থিত এসব সুরক্ষিত কমপ্লেক্সে ড্রোন ও অস্ত্র উৎপাদন স্বাভাবিকভাবেই চলছে।

আইআরজিসির মুখপাত্র জানান, প্রবল বোমা হামলার মুখেও উৎপাদন যেন ব্যাহত না হয়, সেজন্যই এই ব্যবস্থা। মূলত ক্রমাগত বিমান হামলা সত্ত্বেও নিজেদের শক্তিশালী সামরিক ভিত্তি প্রমাণ করতেই ইরান পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করেছে।

গত মার্চে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছিলেন, ইরানের আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা নেই। তবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার গুঞ্জনের মাঝেই এই স্থাপনা উন্মোচন করে তেহরান মূলত নিজেদের অক্ষত ক্ষেপণাস্ত্র সক্ষমতার বার্তা দিল।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।