etcnews
ঢাকাWednesday , 11 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

হাসপাতালে চিকিৎসার পর আবার কারাগারে ইমরান খান

etcnews
November 11, 2026 1:55 pm
Link Copied!

পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে শারীরিক অসুস্থতার কারণে মঙ্গলবার রাতের দিকে ইসলামাবাদের একটি হাসপাতালে নেয়া হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা শেষে গভীর রাতেই আবার কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। সরকারের একাধিক দায়িত্বশীল কর্মকর্তা বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানান, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী ৭৪ বছর বয়সী এই ক্রিকেট তারকা-নেতার উচ্চ রক্তচাপজনিত সমস্যা দেখা দিলে তাঁকে ইসলামাবাদ ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে নেওয়া হয়। সেখানে রক্তের চাপ নিয়ন্ত্রণের চিকিৎসা দেওয়ার পাশাপাশি তাঁর একটি বিশেষ চোখের পরীক্ষাও (আই চেক-আপ) করানো হয়। চিকিৎসা শেষে রাতেই তাঁকে আবার নিজ জেল সেলে স্থানান্তর করা হয়।ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছেন এবং বিগত তিন বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দী রয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে ঘোষিত সাজাগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সবকটিই আপিল আদালতে স্থগিত বা বাতিল হয়েছে। ইমরান খান শুরু থেকেই সব অভিযোগ অস্বীকার করে এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আসছেন, যদিও শেহবাজ শরীফ সরকার এই দাবি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।ইমরান খানের আইনজীবীদের মতে, দীর্ঘদিন কারাবাসের কারণে ৭৪ বছর বয়সী এই নেতার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে এবং তিনি তাঁর ডান চোখের দৃষ্টিশক্তি অনেকটাই হারিয়েছেন। গত আগস্টের পর ইমরান খানকে হাসপাতালে এনে চিকিৎসা দিয়ে আবার জেলে পাঠানোর এটিই প্রথম ঘটনা।

এদিকে, আদালত ইমরান খান ও তাঁর স্ত্রীর সঙ্গে তাঁদের আইনি প্রতিনিধি দল ও আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নিশ্চিত করেছে। অন্যদিকে, লাহোরের একটি কারাগার থেকে পিটিআইয়ের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশীকেও মঙ্গলবার অসুস্থতার কারণে লাহোরের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

তথ্যসূত্র: রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।