etcnews
ঢাকাThursday , 12 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

এগিয়ে চলছে শাকিব খান অভিনীত ক্লাব ড্যান্সার সিনেমার কাজ

etcnews
November 12, 2026 9:31 pm
Link Copied!

বিনোদন রিপোর্টঃ
আসছে প্রযোজক ইকরামুল হকের নতুন সিনেমা ক্লাব ডান্সার, চমৎকার গল্পের এই সিনেমায় অভিনয় করছেন শাকিব খান, ওমর সানি, মৌসুমী, আমিন খান, তাসনিয়া ফারিন, আঁখি চৌধুরী,অমিত হাসান সহ আরো অনেকে।
সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এই ছবির একটি গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

পলক হাসানের সুরে,সালাউদ্দিন সাগরের লেখা ও সজিব খানের সঙ্গীত আয়োজনে গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী তোসিবা। এর আগে এই সিনেমার আরো দুইটি গানের কাজ সম্পন্ন হয়েছে বলে জানান প্রযোজক ইকরামুল হক।

গানগুলোতে কণ্ঠ দিয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান,কনা,রাজিব,জুই ও কোনাল।

জানতে চাইলে প্রযোজক ইকরামুল হক বলেন,সিনেমাটির শুটিং হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে। যুক্তরাষ্ট্রের দশ থেকে বারো দিন ও যুক্তরাজ্যে পাঁচ থেকে ছয় দিন শুটিং হবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন অভিনয়শিল্পীদের অধিকাংশই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
এর আগে যুক্তরাজ্যে ডিপজলের বাড়িতে দুই দিনের শুটিংয়ে খলনায়ক চরিত্রের একটি গানের শুটিং ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বলে ও তিনি জানান।

ছবির গল্প নিয়ে এই প্রযোজক বলেন, এটি একটি ব্যতিক্রমধর্মী কাহিনী, রাতের বেলায় ক্লাব ও ক্যাসিনোকে ঘিরে অর্থ পাচার, চোরা চালান ও জুয়ার প্রেক্ষাপটে গল্পটি এগিয়েছে।

পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ইন্টারপোলের কর্মকর্তারা কাজ করেন, ক্লাবের নৃত্য শিল্পীরা অপরাধীদের অবস্থান সম্পর্কে জানেন ও গোপনে তদন্ত সংস্থাকে তথ্য দেন। মূল নায়িকার চরিত্রে অভিনয় করবেন ইন্টারপোলের কর্মকর্তা।

তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের শুটিং পরিচালনা করবেন মাসুদ রানা, এবং বাংলাদেশে পরিচালক হিসেবে থাকবেন ইকরামুল হক নিজেই।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।