etcnews
ঢাকাThursday , 15 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

যবিপ্রবিতে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের বার্ষিক ক্রীড়া সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত

etcnews
October 15, 2026 11:06 am
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি:

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সপ্তাহ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের উদ্যোগে গত ১২ অক্টোবর শুরু হওয়া এ আয়োজন শেষ হয় ১৩ অক্টোবর। এতে বিভাগটির শিক্ষার্থীদের জন্য বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।

গত সোমবার (১২ অক্টোবর ) বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস ও ক্লাবের মডারেটর এক্সিকিউটিভ সহযোগী অধ্যাপক ড. শফি আহমেদ।

এছাড়া অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্লাবের অর্থবিষয়ক মডারেটর ও বিভাগটির সহকারী অধ্যাপক ফারজানা ইসাছমিন। উপদেষ্টামণ্ডলীর সদস্যদের মধ্যে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক বিএম খালেদ নোমান, সহকারী অধ্যাপক মাহফুজুল ইসলাম, সহকারী অধ্যাপক আখতারুজ্জামান, প্রভাষক মোছাঃ শারমিন আক্তার ও আশরাফুল আলম।

দুই দিনব্যাপী এ আয়োজনে ছেলেদের জন্য ইনডোর লং পিচ ক্রিকেট, ব্যাডমিন্টন ও দড়ি টানাটানি এবং মেয়েদের জন্য বল নিক্ষেপ, পিলো পাসিং ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব প্রতিযোগিতায় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা খেলাধুলার পাশাপাশি পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বাড়ানোর সুযোগ পান। পুরো আয়োজনের সার্বিক পরিচালনায় ছিল যবিপ্রবি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাব।

অনুষ্ঠানে ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, এমন সুন্দর একটি আয়োজনের জন্য তিনি ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবকে ধন্যবাদ জানান। এ সময় তিনি বিভিন্ন খেলার নিয়মকানুন ও পরিচালনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিযোগিতা চলাকালে সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠান পরিচালনার আহ্বান জানান।

ক্লাবের নির্বাহী মডারেটর সহযোগী অধ্যাপক ড. শফি আহমেদ বলেন, খেলাধুলার সময় স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জরুরী। তিনি সিনিয়র ও জুনিয়র শিক্ষার্থীদের পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে প্রতিযোগিতায় অংশ নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন।

ফুড ইঞ্জিনিয়ারিং ক্লাবের সহসভাপতি প্রান্ত কর্মকার বলেন, ক্লাব গঠনের পর এটিই তাদের প্রথম আয়োজন। আগামী দিনে ক্লাবের পক্ষ থেকে সেমিনারসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে জুনিয়র শিক্ষার্থীরাও এসব উদ্যোগ এগিয়ে নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।