etcnews
ঢাকাThursday , 8 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম

etcnews
October 8, 2026 11:16 am
Link Copied!

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বেড়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়িয়েছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ তেল উৎপাদনকারী অঞ্চল থেকে সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যেই এ দাম বেড়েছে।আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ৭টা ১৬ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ ডলার ৩৩ সেন্ট বা ১ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০১ ডলার ৫৩ সেন্টে দাঁড়ায়।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ১ ডলার ১১ সেন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯ ডলার ৩৯ সেন্টে উঠেছে।

উপসাগরীয় অঞ্চল ও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর হামলা বাড়ায় তেল সরবরাহ নিয়ে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল পরিবহন করা হয়। ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির অবনতি হলে বৈশ্বিক সরবরাহব্যবস্থায় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়।সরবরাহ নিয়ে এই উদ্বেগই আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে।

সূত্র: আল জাজিরা

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।