etcnews
ঢাকাMonday , 17 August 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

আইনি জটিলতার অবসান: ওয়েস্টার্ন গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হলো লিডস কর্পোরেশন

etcnews
August 17, 2026 2:36 pm
Link Copied!

সকল আইনি অনিশ্চয়তা ও জটিলতার চূড়ান্ত অবসান ঘটিয়ে নতুন উদ্যমে পথচলা শুরু করল দেশের ফিনটেক ও তথ্যপ্রযুক্তি খাতে অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান লিডস কর্পোরেশন লিমিটেড। বিগত জুলাই ২০২৪-এ দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী ওয়েস্টার্ন গ্রুপ লিডস কর্পোরেশনের শতভাগ শেয়ার অধিগ্রহণ করে। তবে কোর ব্যাংকিং সফটওয়্যার ‘BankUltimus’-এর মালিকানা স্বত্ব সংক্রান্ত একটি আইনি মামলা বিচারাধীন থাকায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি অনিশ্চয়তা সৃষ্টি হয়েছিল। অবশেষে গত ২৭ জুলাই ২০২৬ তারিখে মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের এক ঐতিহাসিক রায়ে নিম্ন আদালতের নিলাম ও ক্রোক সংক্রান্ত আদেশ বাতিল ঘোষণা করেন (Civil Appeal No. 46 of 2025)। এর মাধ্যমে সফটওয়্যারটির পূর্ণস্বত্ব ও মালিকানা লিডস কর্পোরেশনের অনুকূলে সুরক্ষিত হয় এবং প্রতিষ্ঠানটির অগ্রযাত্রার সবধরনের আইনি বাধা দূর হয়। এ বিষয়ে ওয়েস্টার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব বশির আহমেদ বলেন, লিডস কর্পোরেশনের সঙ্গে ওয়েস্টার্ন গ্রুপের পথচলা দেশের প্রযুক্তি ও ফিনটেক খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। আন্তর্জাতিক মানের সফটওয়্যার রপ্তানি করে বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবে এবং বৈদেশিক মুদ্রার বহিঃপ্রবাহ কমাতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।
লিডস কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ওয়েস্টার্ন গ্রুপের পরিচালক জনাব নাফিদ আহমেদ অনন্য বলেন, প্রযুক্তিগত সক্ষমতাকে আরও উন্নত করে দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের ডিজিটাল রূপান্তরে আরও কার্যকর ভূমিকা আমরা রাখতে পারব। ইতোমধ্যে আমরা “FingineX” নামে নতুন ইউনিভার্সাল ব্যাংকিং সিস্টেম ডেভেলপ করেছি যা আরও আধুনিক প্রযুক্তিগত ব্যাংকিং পরিষেবা দেবে এবং যেকোনো আন্তর্জাতিক মানের সিবিএসগুলোর সাথে প্রতিযোগিতা করতে সক্ষম।
লিডসের সিইও জনাব আনিসুর রহমান খান বলেন, লিডস এখন বিগত যেকোনো সময় থেকে অনেক বেশি দক্ষ ও মানসম্পন্নভাবে চলমান সফটওয়্যারের সেবার পাশাপাশি নতুন নতুন সফটওয়্যার উদ্ভাবন ও সরবরাহ করে যাচ্ছে। উল্লেখ্য, লিডস কর্পোরেশন লিমিটেডের কোর ব্যাংকিং সলিউশন (CBS) বর্তমানে বাংলাদেশের সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ১৩টি (সর্বাধিক সিবিএস সরবরাহকারী প্রতিষ্ঠান) স্বনামধন্য ব্যাংকে সফলভাবে ব্যবহৃত হচ্ছে। অতি সম্প্রতি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক আধুনিক অনলাইন কোর ব্যাংকিং সলিউশন (CBS) বাস্তবায়নে লিডস কর্পোরেশন লিমিটেড-এর সাথে চুক্তি স্বাক্ষর করেছে।তিন দশকেরও বেশি সময় ধরে লিডস কর্পোরেশন দেশের ব্যাংকিং ও আর্থিক প্রযুক্তি খাতে সফটওয়্যার সলিউশন এবং প্রযুক্তি নির্ভর সেবা দিয়ে আসছে। সময়ের সঙ্গে প্রযুক্তির পরিবর্তন ও গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি তার প্রযুক্তি ও সেবাকে আরও আধুনিক করে তুলছে। দেশের ফিনটেক ও ব্যাংকিং প্রযুক্তির ভবিষ্যৎ বিকাশে লিডস কর্পোরেশনের আরও বড় ভূমিকা রাখার সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং খাতকে ডিজিটালাইজড করা এই প্রতিষ্ঠানটি এখন ওয়েস্টার্ন গ্রুপের ১৮তম অঙ্গপ্রতিষ্ঠান হিসেবে নতুন প্রযুক্তির উদ্ভাবন নিয়ে গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা দিতে সম্পূর্ণ প্রস্তুত।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।