পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) অর্থ ও হিসাব বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ নিজাম উদ্দিনের মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসি কনফারেন্স কক্ষে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। স্মরণসভার সভাপতিত্ব করেন রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল হোসেনের এবং সঞ্চালনা করেন ডেপুটি রেজিস্ট্রার ড. আমিনুল ইসলাম টিটোর।
স্মরণসভায় বক্তব্য দেন বিএএম অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান, কৃষি অনুষদের ডিন অধ্যাপক এম. জহুরুল হক, পোস্টগ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাজেদুল হক, প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, অধ্যাপক ড. সুজাহাঙ্গীর কবির সরকার, অধ্যাপক ড. লোকমান আলী, অধ্যাপক ড. আবদুর রাজ্জাক, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. জসীমউদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. হাচিব মোহাম্মদ তুষার, উপাচার্যের কার্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ, হিসাব শাখার উপপরিচালক মো. ইলিয়াস উদ্দিন, সহকারী রেজিস্ট্রার রিয়াজ কাঞ্চন শহীদসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন,! সৈয়দ নিজাম উদ্দিন ছিলেন সৎ, কর্তব্যপরায়ণ ও দক্ষ কর্মকর্তা। কর্মক্ষেত্রের বাইরেও তিনি ছিলেন হাস্যোজ্জ্বল ও অমায়িক মানুষ। তাঁর অকালমৃত্যু বিশ্ববিদ্যালয় পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। তার সততা, কর্মনিষ্ঠা ও মানবিক গুণাবলি সবার অনুসরণ করা উচিত।”
স্মরণসভার শুরুতে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আবদুল কুদ্দুস।

