অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:
প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে আনন্দের ঢেউ ছড়িয়ে পড়েছে বাগেরহাটে। তাঁকে স্বাগত জানাতে উচ্ছ্বাস আর প্রত্যাশার বার্তা নিয়ে আনন্দ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৪ নভেম্বর) বিকেলে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয়, জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার এলাকা।
মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নেতাকর্মীরা বলেন, প্রধানমন্ত্রীর এই আগমন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের মনে নতুন আশার আলো জ্বালিয়েছে। নদীভাঙন, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট ও কর্মসংস্থানের অভাবসহ দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন তাঁরা।
পাশাপাশি সুন্দরবনকেন্দ্রিক পর্যটনের বিকাশ, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং বাগেরহাটের ঐতিহাসিক ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার দাবি জানান।
মিছিলে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক সবুজ, সহসাধারণ সম্পাদক সোহাগ মোল্লা, শারমিন সুলতানা রুমা, সালেহ আহাম্মদ বাপ্পি, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম রাসেল ও সাধারণ সম্পাদক শেখ নিয়ামুল কবির রাহুলসহ নেতাকর্মীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ নভেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমান হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। তাঁর আগমন ঘিরে বাগেরহাটজুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।

