etcnews
ঢাকাWednesday , 4 November 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ ট্রলিং বোট জব্দ, ১৪ জেলে আটক

etcnews
November 4, 2026 9:47 pm
Link Copied!

মো.ফাহিম,চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি:
ভোলার চরফ্যাশনে অভিযান চালিয়ে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোটসহ ১৪ জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় বোটটি থেকে চারটি ট্রলিং জাল, দুটি উইংস, একটি ডেরিক, দুটি ট্রলডোরসহ বিভিন্ন ট্রলিং সরঞ্জাম জব্দ করা হয়।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস ব্রিফিংয়ে জানা যায়, বুধবার রাত ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলার চরফ্যাশন উপজেলার আহমেদপুরের মায়া ব্রিজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট চরমানিকার সদস্যরা বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ফাইবার ট্রলিং বোট জব্দ করা হয়। পরে বোটটিতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ট্রলিং সরঞ্জামসহ ১৪ জন জেলেকে আটক করা হয়।

আরও জানা যায়, জব্দ করা বোট, ট্রলিং জাল, সরঞ্জাম ও আটক জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এবং আটক ব্যক্তিদের মধ্যে ভোলা, বরিশাল ও পটুয়াখালী জেলার বাসিন্দা রয়েছেন। আটক ব্যক্তিদের বয়স ১৬ থেকে ৬২ বছরের মধ্যে রয়েছে।

কোস্ট গার্ডের লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সামুদ্রিক ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।