etcnews
ঢাকাSaturday , 18 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

etcnews
July 18, 2026 3:27 pm
Link Copied!

“আপনার রক্তের গ্রুপ জেনে রাখুন, প্রয়োজনে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসুন”এই মানবিক অঙ্গীকারকে সামনে রেখে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের উদ্যোগে দক্ষিণ কমলাপুর রেলওয়ে কলোনির টিটি পাড়া আন্ডারপাস সংলগ্ন এলাকায় দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশের সর্বোচ্চ রক্তদাতা জনাব মোঃ মোশারফ হোসেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নিজের রক্তের গ্রুপ জানা শুধু ব্যক্তিগত প্রয়োজন নয়, এটি একজন মানুষের জীবন রক্ষার প্রথম ধাপ। রক্তদানের মানসিকতা গড়ে তুলতে হলে আগে নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতন হতে হবে। মানবতার সেবায় সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ কামরুল হাসান মেহেদি। সভাপতির বক্তব্যে তিনি বলেন, “আজকের এই বিনামূল্যের রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন শুধু একটি স্বাস্থ্যসেবা কার্যক্রম নয়, এটি মানবতার প্রতি আমাদের দায়বদ্ধতার একটি বাস্তব প্রতিফলন। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজ বস্তিবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, তাদের আন্তরিকতা এবং মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। আমরা বিশ্বাস করি, একটি ছোট উদ্যোগও অসংখ্য মানুষের জীবন বদলে দিতে পারে। রাষ্ট্রের সহযোগিতা পেলে আমরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, রক্তদান সচেতনতা এবং মানবিক কার্যক্রম আরও বৃহৎ পরিসরে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে দিতে সক্ষম হব। এতে একটি সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি রাষ্ট্রও আরও সমৃদ্ধ ও শক্তিশালী হবে।”

তাঁর নেতৃত্বে সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোরাব, দপ্তর সম্পাদক মোঃ নাইমুল ইসলাম আরিফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ মাহাতাব, ধর্ম বিষয়ক সম্পাদক আরাফাত হোসাইন, সমাজসেবা বিষয়ক সম্পাদক আরিফা ইসলাম অজান্তা, নির্বাহী সদস্য রাসেল সহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা দিনব্যাপী নিরলসভাবে ক্যাম্প পরিচালনা করেন।

দিনব্যাপী এ ক্যাম্পেইনে শতাধিক মানুষ সম্পূর্ণ বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করেন। অংশগ্রহণকারীদের অনেকেই এর আগে কখনো জানতেন না তাদের রক্তের গ্রুপ কী। প্রথমবার নিজের রক্তের গ্রুপ জানতে পেরে অনেকের মুখে ফুটে ওঠে আনন্দ ও স্বস্তির হাসি। কেউ কেউ ভবিষ্যতে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান এবং জরুরি মুহূর্তে অন্যের জীবন বাঁচাতে এগিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে আরও অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে।

আয়োজকরা জানান, একজন মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে জানা যেকোনো দুর্ঘটনা, অস্ত্রোপচার বা জরুরি চিকিৎসার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই জনসচেতনতা বৃদ্ধি এবং মানবসেবার লক্ষ্য নিয়ে ভবিষ্যতেও দেশের বিভিন্ন এলাকায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

মানবতার সেবায় নিবেদিত হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের এই উদ্যোগ স্থানীয় মানুষের ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।