etcnews
ঢাকাTuesday , 14 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

দুদিন পর রোদ, স্বস্তির নিশ্বাস ঢাকাবাসীর

etcnews
July 14, 2026 11:50 am
Link Copied!

অবশেষে ঢাকার আকাশে সূর্যের দেখা মিলেছে। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকাল থেকেই রাজধানীর আকাশ অনেকটা পরিষ্কার হয়ে যাওয়ায় নাগরিক জীবনে ফিরে এসেছে স্বাভাবিক ছন্দ।

টানা দুই দিন ভারী বর্ষণ ও জলজটের দুর্ভোগে কাটিয়েছে নগর বাসিন্দারা। গত রোববার ভোর থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছিল। এ সময়ে রাজধানীর বিভিন্ন এলাকার রাস্তাঘাটে সৃষ্টি হয় জলাবদ্ধতা।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত মৈত্রী হলের আবাসিক শিক্ষার্থী নাজমিন আক্তার বলেন, ‘গত দু-দিন কার্যত হলে বন্দি ছিলাম। জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ে যেতে পারিনি। আজ ক্লাসে যাচ্ছি।’

বৃষ্টি ও জলজটে গণপরিবহন সংকটে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। নীলক্ষেত এলাকায় ভিআইপি পরিবহনের চালক রহিম মিয়া জানান, গত দু-দিন বৃষ্টিতে বিভিন্ন রাস্তাঘাটে জলাবদ্ধতার কারণে গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়েছে। তাছাড়া যাত্রী সংখ্যাও ছিল কম। তবে অন্যান্য দিনের তুলনায় আজ যাত্রীর সংখ্যা অনেক বেশি বলে তিনি জানান।এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কষ্টে দিন পার করেছেন শ্রমজীবী মানুষ। ব্যাটারিচালিত রিকশাচালক রিপন মিয়া বলেন, ‘বৃষ্টির কারণে গত দু-দিন আয়-রোজগার ভালো হয়নি। সোমবার সকালে পুরান ঢাকার নাজিরা বাজারে জলাবদ্ধ রাস্তায় যাত্রী নিয়ে যাওয়ার সময় ব্যাটারি ভিজে গেলে বেশ কিছু টাকা খরচ হয়ে যায়। তাছাড়া বৃষ্টিতে ভিজে রিকশা চালানোর কারণে ঠান্ডা লেগে গেছে।’মঙ্গলবার সকাল থেকে পরিস্থিতির ব্যাপক উন্নতি হয়েছে। রাস্তাঘাট থেকে বৃষ্টির পানি নেমে যাওয়ায় মানুষের চলাচল আগের মতো স্বাভাবিক হয়ে এসেছে। কর্মজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সকাল থেকেই জীবন ও জীবিকার সন্ধানে ঘরের বাইরে বেরিয়ে এসেছেন। গত দুদিনের তুলনায় আজ রাস্তায় গণপরিবহনের সংখ্যাও ছিল লক্ষণীয়ভাবে বেশি।নগরীর পরিবেশ স্বাভাবিক করতে তৎপরতাও দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা সিটি করপোরেশনের কর্মীদের রাস্তাঘাট ও ড্রেনেজ পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে দেখা গেছে, যাতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি নিশ্চিত করা সম্ভব হয়।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।