etcnews
ঢাকাMonday , 13 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বরিশালের পথে প্রধানমন্ত্রী

etcnews
July 13, 2026 10:03 am
Link Copied!

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বরিশাল বিভাগ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।সোমবার (১৩ জুলাই) ভোরে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে বরিশালের উদ্দেশে রওনা হন তিনি। পথে বিভিন্ন স্থানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে, সফরপথজুড়ে মানুষের আন্তরিক অভ্যর্থনা ও শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে আছে, গৌরনদীর বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল-বাটাজোরে বৃক্ষরোপণ কর্মসূচি, জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরনদীর পাশে বৃক্ষরোপণ কর্মসূচি।

এ ছাড়া বিকেলে জেলার শিল্পকলা একাডেমিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান রয়েছে।

এর আগে চলতি বছরের ৪ ফেব্রুয়ারি বরিশালে গিয়েছিলেন তারেক রহমান। বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ওই দিন দুপুরে বরিশাল নগরের বান্দরোডের বেলসপার্ক মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।