etcnews
ঢাকাSunday , 12 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

বিশ্বকাপে মেসির ঝুলিতে আরেকটি ঐতিহাসিক অর্জন

etcnews
July 12, 2026 10:31 am
Link Copied!

লিওনেল মেসি যেন বয়সকে বারবার ভুল প্রমাণ করছেন। বিশ্বকাপের মঞ্চে রেকর্ড গড়া তার কাছে যেন নিত্যদিনের ব্যাপার। এবার সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অ্যাসিস্ট করে আরও একটি অনন্য কীর্তি গড়লেন আর্জেন্টাইন অধিনায়ক।ম্যাচের দশম মিনিটে কর্নার থেকে নিখুঁত পাস বাড়িয়ে দেন মেসি। সেই বল থেকেই গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন মেসি। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলে সরাসরি অবদান পৌঁছে যায় ২৮টিতে।

এর আগে মেসি ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ডিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ অ্যাসিস্টদাতা হয়েছিলেন। সুইজারল্যান্ডের বিপক্ষে আরও একটি অ্যাসিস্ট যোগ করে সেই রেকর্ডকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন তিনি।

৩৯ বছর বয়সেও মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার ভাষায়, মেসি যেন ‘একটি মেশিন’। বয়স বাড়লেও মাঠে তার প্রভাব বা মানসিকতা একটুও বদলায়নি।গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও মেসি যে অনন্য, তার আরেকটি প্রমাণ মিলল এই রেকর্ডে। বিশ্বকাপের ইতিহাসে নতুন এক অধ্যায় লিখে আর্জেন্টাইন মহাতারকা আবারও দেখিয়ে দিলেন, রেকর্ড ভাঙা এখনও তার অভ্যাস।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।