etcnews
ঢাকাThursday , 9 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

নিষেধাজ্ঞার ঝুঁকিতে আর্জেন্টাইন তারকাসহ ১৭ ফুটবলার

etcnews
July 9, 2026 1:00 pm
Link Copied!

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে হলুদ কার্ডের শঙ্কায় রয়েছেন ১৭ জন ফুটবলার। কোয়ার্টার ফাইনালে এদের কেউ আরেকটি হলুদ কার্ড দেখলে সম্ভাব্য সেমিফাইনালে খেলতে পারবেন না। ফিফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, নকআউট পর্বে দুটি হলুদ কার্ড পেলে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয়। কোয়ার্টার ফাইনাল শেষে অবশ্য হলুদ কার্ডের হিসাব মুছে যাবে।সবচেয়ে বেশি দুশ্চিন্তায় রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। ইংল্যান্ডের জুড বেলিংহাম, ডেকলান রাইস, মার্ক গেহি ও নিকো ও’রাইলি চারজনই নিষেধাজ্ঞার ঝুঁকিতে। অন্যদিকে মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি, ইসা দিয়প, রেদুয়ান হালহাল ও বিলাল এল খান্নুসও একই অবস্থায় রয়েছেন।ফ্রান্সের মাইকেল ওলিসে ও মানু কোনো, সুইজারল্যান্ডের গ্রানিত জাকা, ডেনিস জাকারিয়া এবং মিরো মুহেইমও সতর্ক থাকতে হবে। ওলিসের বিরুদ্ধে দেখানো হলুদ কার্ডের সিদ্ধান্তের বিপক্ষে ইতোমধ্যে আপিল করেছে ফরাসি ফুটবল কর্তৃপক্ষ।

বাকি চার দলের একজন করে খেলোয়াড়ও ঝুঁকিতে রয়েছেন। তারা হলেন আর্জেন্টিনার গনসালো মন্টিয়েল, স্পেনের ফেরান তোরেস, নরওয়ের আন্তোনিও নুসা এবং বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলে। এর মধ্যে মন্টিয়েলের আরেকটি হলুদ কার্ড বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে।কোয়ার্টার ফাইনালে তাই জয়-পরাজয়ের পাশাপাশি খেলোয়াড়দের শৃঙ্খলাও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। একটি হলুদ কার্ডই বদলে দিতে পারে সেমিফাইনালের সমীকরণ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।