২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়েছে। শেষ ষোলোর উত্তেজনাপূর্ণ লড়াই শেষে শেষ আটে জায়গা করে নিয়েছে ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে, ইংল্যান্ড, আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড।শেষ ষোলোর সর্বশেষ ম্যাচে কলম্বিয়াকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে সুইজারল্যান্ড। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর টাইব্রেকারে রুবেন ভার্গাসের জয়সূচক শটে ১৯৫৪ সালের পর প্রথমবারের মতো শেষ আট নিশ্চিত করে সুইসরা। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
কোয়ার্টার ফাইনালের সূচি (বাংলাদেশ সময়)
১০ জুলাই (শুক্রবার)
ফ্রান্স বনাম মরক্কো রাত ২টা
১১ জুলাই (শনিবার)
– স্পেন বনাম বেলজিয়াম রাত ১টা
১২ জুলাই (রোববার)
– নরওয়ে বনাম ইংল্যান্ড রাত ৩টা
– আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড সকাল ৭টা
চারটি ম্যাচের বিজয়ীরা জায়গা করে নেবে বিশ্বকাপের সেমিফাইনালে। ফুটবলপ্রেমীদের নজর থাকবে বিশেষ করে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড এবং নরওয়ে-ইংল্যান্ড দ্বৈরথে। মরক্কো-ফ্রান্স ম্যাচও হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

