etcnews
ঢাকাTuesday , 7 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

পানিসম্পদ উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস

etcnews
July 7, 2026 5:03 pm
Link Copied!

বাংলাদেশের টেকসই পানি ব্যবস্থাপনা, নদী উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে নেদারল্যান্ডসের প্রতিনিধিদলের সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৭ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভান বোমেল, দূতাবাসের জ্যেষ্ঠ নীতিবিষয়ক উপদেষ্টা ড. শিবলী সাদিক এবং পানিবিষয়ক প্রতিনিধি নিল্টজি কিলেন অংশ নেন।বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন পানি সম্পদমন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, এমপি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপিসহ পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট পানি সম্পদ ব্যবস্থাপনা, নদী উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। এ সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বাংলাদেশের পানি সম্পদ উন্নয়নে দেশটির বিশেষায়িত জ্ঞান, অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন।প্রতিনিধি দলটি জানান, তিস্তা মহাপরিকল্পনা, পদ্মা ব্যারেজসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পানি উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নে কারিগরি জ্ঞান, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞতাভিত্তিক সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস।বৈঠকে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৯ সালের এপ্রিল মাসে নেদারল্যান্ডস সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর নেতৃত্বেই নেদারল্যান্ডসের সহযোগিতায় বাংলাদেশের কৃষি, বাণিজ্য ও পানি ব্যবস্থাপনায় নতুন অধ্যায়ের সূচনা হয়।

বৈঠকে উভয় পক্ষ পানি সম্পদ ব্যবস্থাপনায় বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং ভবিষ্যতে যৌথ উদ্যোগে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।