etcnews
ঢাকাMonday , 6 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: স্থানীয় সরকারমন্ত্রী

etcnews
July 6, 2026 2:19 pm
Link Copied!

গ্রামীণ জনপদের উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার (৬ জুলাই) সকালে আন্তর্জাতিক পল্লী উন্নয়ন দিবস ও সিরডাপের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।মন্ত্রী বলেন, পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গ্রামীণ উন্নয়নে কাজ করছে। কৃষি সহযোগিতা, সেচ সুবিধা এবং কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডসহ নানা ধরনের সহায়তা কর্মসূচির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন নিশ্চিত করতে কাজ করছে সরকার। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে সিরডাপ পল্লি উন্নয়নে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।