etcnews
ঢাকাWednesday , 1 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

গোলের রেকর্ড নয়, এমবাপের ভাবনায় কেবলই শিরোপা

etcnews
July 1, 2026 7:34 pm
Link Copied!

কিলিয়ান এমবাপে, ২০২৬ ফিফা বিশ্বকাপে তিনি একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে লিওনেল মেসির একেবারে পেছনে চলে এসেছেন ফরাসি তারকা। তবে ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে অনেক বড় লক্ষ্য হলো ১৯ জুলাই নিউইয়র্কে বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরা।
শেষ ৩২-এর ম্যাচে সুইডেনকে ৩-০ গোলে হারানোর পথে জোড়া গোল করেন এমবাপে। এর ফলে বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮, যা মেসির ১৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল কম। একই সঙ্গে চলতি আসরে ছয় গোল নিয়ে গোলদাতার তালিকায়ও মেসির পাশে উঠে এসেছেন তিনি।
তবে সংবাদ সম্মেলনে এমবাপে স্পষ্ট জানিয়ে দেন, গোলের রেকর্ড নয়, তার ভাবনা কেবল শিরোপা নিয়ে।
বলেন, ‘আমার লক্ষ্য আগেও যেমন বলেছি, যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। ১৯ জুলাইয়ের ফাইনালে পৌঁছানো এবং আবার এখানে ফিরে আসাই আমাদের লক্ষ্য।’
ফরাসি তারকা বলেন, ‘আমরা জয়ের জন্য খেলছি এবং ধাপে ধাপে এগোচ্ছি। অবশ্যই যত বেশি গোল করবেন, তত ওপরে উঠবেন। এটা নতুন কিছু নয়।’
তবে মেসিকে ছাড়িয়ে যাওয়ার চিন্তায় মোটেও বিভোর নন তিনি। বললেন, ‘আমি নিশ্চিত, লিও (মেসি) আরও গোল করবে। তাই এসব নিয়ে আমি খুব বেশি ভাবছি না। আমার পুরো মনোযোগ সম্ভাব্য প্রতিপক্ষ এবং কীভাবে ফাইনালের আরও কাছে পৌঁছানো যায়, সেদিকেই।’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।