২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে মিশরের বিপক্ষে খেলতে সিয়াটলের উদ্দেশে যাত্রা করার কথা ছিল ইরান দলের। কিন্তু তিজুয়ানা বিমানবন্দরে তারেমি ও আলহোইকে আটকে রাখার কারণে পুরো দলের যাত্রা বিলম্বিত হয়।
ইরান ফুটবল ফেডারেশনের দাবি, অধিনায়ক ও সহকারী কোচকে ছাড়া সিয়াটলের উদ্দেশে রওনা হতে রাজি হননি দলের অন্য সদস্যরা। ফলে সবাই বিমানবন্দরেই অপেক্ষা করেন।
ঘটনার কয়েক ঘণ্টা আগেই মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছিল, ইরান দলকে ম্যাচের দুই দিন আগে নির্বিঘ্নে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বাস্তবে বিমানবন্দরে জটিলতা সৃষ্টি হওয়ায় সেই পরিকল্পনা ব্যাহত হয়েছে বলে অভিযোগ করেছে ইরান।
এটি প্রথমবার নয় বলেও জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন। তাদের দাবি, গ্রুপ পর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ শেষে লস অ্যাঞ্জেলেস বিমানবন্দর দিয়ে মেক্সিকোয় ফেরার সময়ও মেহেদি তারেমি ও সাঈদ আলহোইকে দীর্ঘ সময় আটকে রাখা হয়েছিল। সে সময় পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের অজুহাতে তাদের যাত্রায় বিলম্ব ঘটানো হয় বলে অভিযোগ ফেডারেশনের।
এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

