etcnews
ঢাকাThursday , 28 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

পবিপ্রবিতে শিবিরের উদ্যোগে “বারাকাহ এ ঈদের” আয়োজন

etcnews
May 28, 2026 4:51 pm
Link Copied!

পবিপ্রবি প্রতিনিধি :

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পবিপ্রবি শাখার উদ্যোগে ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের নিয়ে ঈদ উপলক্ষে “বারাকাহ এ ঈদ” অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) এম. কেরামত আলী হলে অনুষ্ঠিত এ আয়োজনে অংশ নেন ক্যাম্পাসে অবস্থানরত বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সামাজিক যোগাযোগমাধ্যমে আয়োজনের ঘোষণা দিয়ে আগ্রহী শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়।

আয়োজনে সকল ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য দুপুর ২টায় খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উৎসাহ ও আনন্দের সঙ্গে এতে অংশ নেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি রেদওয়ান বলেন, “ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতেই আমাদের এই আয়োজন। শুধু ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যই নয়, ঈদের দ্বিতীয় দিন বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের নিয়েও শিবিরের বিশেষ আয়োজন রয়েছে।”

উল্লেখ্য, অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এ আয়োজনের প্রশংসা করে সন্তোষ প্রকাশ করেন।

/কানিজ/মুশতাক

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।