পবিপ্রবি প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) কর্মচারীদের পক্ষ থেকে ড. মোঃ মামুন অর রশিদ-কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বরিশাল বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎকালে পবিপ্রবি কর্মচারী প্রতিনিধিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, শিক্ষা কার্যক্রমের উন্নয়ন এবং কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
পবিপ্রবির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মোঃ মেজবাহ উদ্দিন, মোঃ মাহবুবুর রহমান, মাসুম বিল্লাহ, মোঃ কামরুল হাসান, মোঃ কামাল হোসেন, মোঃ মামুন শিকদার ও মোঃ কালাম হাওলাদার।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, উপাচার্য ড. মোঃ মামুন অর রশিদ-এর নেতৃত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও সমৃদ্ধ হবে।

