etcnews
ঢাকাTuesday , 26 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে: হিমি

etcnews
May 26, 2026 2:47 pm
Link Copied!

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। নাটক থেকে ওটিটি সবখানেই এখন ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে এবার অভিনয় নয়, ফুটবল নিয়ে তার ব্যক্তিগত পছন্দ ও অনুভূতি প্রকাশ করে নতুন করে আলোচনায় এই অভিনেত্রী।সম্প্রতি এক সাক্ষাৎকারে হিমি জানিয়েছেন, দীর্ঘদিনের প্রিয় দল ব্রাজিল হলেও বর্তমান সময়ে সেই সমর্থন প্রকাশ করতে গিয়ে কিছুটা অস্বস্তি অনুভব করেন তিনি।শৈশব থেকেই পরিবারের প্রভাবে ব্রাজিলকে সমর্থন করে আসছেন বলেও জানান তিনি।

সাক্ষাৎকারে হিমি বলেন, ‘আমি ব্রাজিল সাপোর্ট করি। বলতে পারেন, না বুঝেই সাপোর্ট করি। ছোটবেলা থেকে দেখেছি আমার ভাইয়া আর আব্বু ব্রাজিল সাপোর্ট করতেন, তাই আমিও করি।’তবে বর্তমান সময়ে এসে নিজের সমর্থন নিয়ে কিছুটা দ্বিধার কথাও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এখন ব্রাজিল সাপোর্ট করতে অনেক লজ্জা লাগে।’

হিমির এই মন্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ফুটবলপ্রেমীদের অনেকেই বিষয়টি হালকাভাবে নিয়েছেন, আবার কেউ কেউ তার মন্তব্যকে নিয়ে মজার প্রতিক্রিয়াও জানিয়েছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।