etcnews
ঢাকাThursday , 21 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

যবিপ্রবির নরসিংদী জেলা এসোসিয়েশনের নেতৃত্বে ফারহান-প্রান্ত

etcnews
May 21, 2026 5:50 pm
Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি :

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নরসিংদী জেলা এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এআইএস বিভাগের ফারহান সাদিক এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন এনএফটি বিভাগের আব্দুর রহমান প্রান্ত। এছাড়াও ক্রেস্ট প্রদানের মাধ্যমে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয় এসোসিয়েশনের প্রবীণ শিক্ষার্থীদের।

বুধবার (২১ মে) কমিটির অনুমোদন প্রদানে এসোসিয়েশনের উপদেষ্টা যবিপ্রবির শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.শৈবাল চন্দ অনুমোদনপত্রে স্বাক্ষর করেন।

কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি তানভীর খন্দকার, খাদিজা হোসাইন মুন্নি, শাহরিয়ার ইসলাম সিয়াম ও মোঃ জোবায়ের মিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে মোঃ রমিজ উদ্দিন আফনান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছে মোঃ শাহাদাৎ হোসেন লামিম,
কোষাধ্যক্ষ হিসেবে রয়েছে সোহানুর রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক হিসেবে রয়েছে মাহিন সরকার, উপ-প্রচার সম্পাদক হিসেবে রয়েছে হানিফ আহমেদ ও শাখাওয়াত হোসেন, সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে মোঃ রিদওয়ান জামান খান, নারী বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে সামীয়া জামান মীম, ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে রয়েছে কামরুল হাসান মুন্না ও মোঃ হামিম মিয়া। এছাড়াও কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছে তাজমিন আক্তার, মোঃ ইফতিয়ার রহমান পিয়াস, মোফাজ্জল ইসলাম অনিক, রুহুল আমিন, হিরামনি, মোঃ ইউসুফ নাবিল। কমিটির সাধারণ সদস্যবৃন্দ হলো সাদিয়া আক্তার আনিকা, তৌহিদুল ইসলাম মৃদুল, নিশাত সুলতানা, ইয়ামিন ফাহাদ ও জিমি আক্তার।

/কানিজ/রাব্বীল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।