etcnews
ঢাকাTuesday , 26 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

সৌদিতে হজ পালনে গিয়ে আরও তিন বাংলাদেশির মৃত্যু

etcnews
May 26, 2026 12:16 pm
Link Copied!

মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে পবিত্র হজ পালনে গিয়ে মক্কায় আরও তিন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৩০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।তাদের মধ্যে ২১ জন পুরুষ ও নয়জন নারী।মঙ্গলবার (২৬ মে) হজ বুলেটিন থেকে জানা যায় নিহতেরা হলেন- শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের মো. আফরান আলী, অপরজন কাজীপুর সিরাজগঞ্জের মো. আবদুর রহমান, আরেক জন রায়পুরা নরসিংদীর মো. হারুন-উর রশীদ।নিহত তিনজনই মক্কায় স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন।

চলতি বছর ৭৯,১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় চার হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৬ জন।এদিকে মঙ্গলবার (২৬ মে) আরাফাত ময়দানে পবিত্র হজ অনুষ্ঠিত হচ্ছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।