etcnews
ঢাকাSaturday , 9 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মনের যত্ন সবার আগে: শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতায় মাইন্ডরিডারের নতুন উদ্যোগ

etcnews
May 9, 2026 4:26 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী মধুর ক্যান্টিন-এ অনুষ্ঠিত হল শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক বিশেষ কর্মসূচি “মনের যত্ন সবার আগে”।

আজ শনিবার ৯ই মে সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য পরিস্থিতি, আত্মহত্যা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির নানা দিক তুলে ধরা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি এক লাখ মানুষের মধ্যে প্রায় ২ দশমিক ৮১ জন আত্মহত্যা করে থাকেন। সংস্থাটির তথ্যে আরও বলা হয়েছে, দেশে প্রতিদিন গড়ে প্রায় ৪০ জন মানুষ আত্মহত্যা করছেন। সাম্প্রতিক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ৫১৩ জন, ২০২৪ সালে ৩১০ জন এবং ২০২৫ সালে ৪০৩ জন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে নারী শিক্ষার্থীর সংখ্যাই বেশি। বিশেষজ্ঞদের মতে, সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ১৩ থেকে ১৯ বছর বয়সী শিক্ষার্থীরা।

এ প্রেক্ষাপটে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার গুরুত্ব তুলে ধরে “মনের যত্ন সবার আগে” শীর্ষক প্রকল্প হাতে নিয়েছে মাইন্ডরিডার ফাউন্ডেশন। সংগঠনটি জানায়, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আবেগ ও মানসিক অবস্থাকে বুঝতে সহায়তা করা, প্রয়োজনীয় সময়ে পেশাদার সহায়তা নেওয়ার ধারণা দেওয়া এবং মানসিক চাপ মোকাবিলার কৌশল শেখানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় ঢাকাসহ দেশের ৯০টি শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টারেক্টিভ কর্মশালার আয়োজন করা হবে। মানসিক স্বাস্থ্য বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবীরা এসব কর্মশালা পরিচালনা করবেন। প্রকল্পটির মেয়াদ ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের মে মাস পর্যন্ত এক বছর।

এ বিষয়ে মাইন্ডরিডারের প্রোগ্রাম ম্যানেজার রুবাইয়া আমিন অর্পা বলেন, “মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা তৈরি এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এবং তাদের নিরাপদ মানসিক পরিবেশ নিশ্চিত করতেই আমাদের এই উদ্যোগ।”

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রকল্প সংশ্লিষ্টরা এবং শিক্ষার্থীদের মানসিক সুস্থতা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হবে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।