etcnews
ঢাকাSaturday , 9 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

মা হচ্ছেন টিকটকার অনামিকা ঐশী

etcnews
May 9, 2026 2:09 pm
Link Copied!

মা হতে যাচ্ছেন টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর অনামিকা ঐশী। সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে নিজেই সুখবরটি জানিয়েছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টেও বিষয়টি নিশ্চিত করেন।

শুক্রবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন ঐশী।

সেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়। সেখানে তার বেবিবাম্প স্পষ্ট দেখা যায়।
ছবির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার ছোট্ট সোনা, তুই আসার আগেই তোকে কতটা ভালোবাসি তা হয়তো কখনো বোঝাতে পারব না। আমি যেন তোর সেরা মা হতে পারি, এটাই ইচ্ছা।’গত বছরের অক্টোবরে মডেল ও অভিনেতা রাসেল খানকে বিয়ে করেন টিকটক ও মিউজিক ভিডিও দিয়ে পরিচিতি পাওয়া ঐশী।জানা গেছে, সাত মাস প্রেমের পর তারা বিয়ে করেন। ২০২১ সালে তাদের পরিচয় হলেও মাঝে কয়েক বছর যোগাযোগ ছিল না। পরে গত বছর আবার তারা ঘনিষ্ঠ হন। সেই থেকেই শুরু হয় প্রেম, এরপর ২৭ অক্টোবর বিয়ে করেন এই জুটি।

তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের সমালোচনা ও বিদ্রুপ দেখা যায়। কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেছিলেন, ‘শিয়াল মুরগিকে ধরে ফেলল।’

পরে এসব মন্তব্যের জবাবও দেন রাসেল খান। তিনি বলেন, ‘অনেকেই বলছিল আমরা নাকি প্রেম করছি না, শুধু ফান করছি! কেউ বলেছিল, আমি শিয়াল হয়ে ঐশীকে মুরগি ভেবে ইউজ করব, বিয়ে করব না। তাই তাদের সমবেদনা জানিয়ে বলছি, শিয়াল মুরগিকে ধরে ফেলল!’

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।